Sunday, 24 December 2017

বেধর্মীদের অনুষ্ঠান থেকে কেন বিরত থাকবেন ? জেনে নিন পবিত্র কোরআন শরীফের আলোকে

আগামী কাল খ্রিষ্টানদের "বড়দিন"। খ্রিষ্টানদের বড়দিন উৎসব কোন মুসলিমের পালন করা সম্পূর্ণ হারাম।
কিন্তু খ্রিষ্টানদের বড়দিন উৎসবে কোন মুসলিমের যোগদানের হুকুম কি??
খ্রিষ্টানদের বড়দিন উৎসব কোন মুসলিমের পালন করা সম্পূর্ণ হারাম। কেননা খ্রিষ্টানরা তাদের বড়দিনে তাদের ভ্রান্ত বিশ্বাসের ঈশ্বর যীশু বা ঈসা আলাইহিস সালাম উনার জন্মদিন উদযাপন করে। তারা আল্লাহ্‌ পাক উনার নবী কে মাবুদ বানিয়ে আনন্দ উল্লাস করে। অথচ এটি একটি শির্ক। বড় শির্ক।
মহান আল্লাহ্‌ পাক বলেনঃ "তারা কাফের, যারা বলে যে, মরিময়-পুত্র মসীহ-ই আল্লাহ; অথচ মসীহ বলেন, হে বণী-ইসরাঈল, তোমরা আল্লাহ্‌র ইবাদত কর, যিনি আমার পালন কর্তা এবং তোমাদেরও পালনকর্তা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ্‌ পাক উনার সাথে অংশীদার স্থির করে, আল্লাহ্ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন। এবং তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন। আর জালিমদের কোন সাহায্যকারী নেই।
[সুরা আল মাইদা শরীফ ,আয়াত শরীফ ৭২]
তাই এরকম একটি শির্কের আড্ডাখানায় যাওয়া কোন মুসলিমের জন্য বৈধ নয়। শির্ক এমন একটি অপরাধ যা আল্লাহ্‌ পাক কখনো ক্ষমা করবেন না। শির্ক সবচাইতে বড় অপরাধ।
মহান আল্লাহ্‌ পাক বলেন-"নিশ্চয় আল্লাহ্‌র সাথে শরীক করা সবচাইতে বড় অন্যায়।
[সুরা লুকমানঃ ১৩]
"“নিশ্চয়ই আল্লাহ্‌ তাঁর সাথে অংশী স্থাপন করলে তাকে ক্ষমা করবেন না, কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, এবং যে কেউ আল্লাহ্‌র অংশী স্থির করে, সে মহাপাপে আবদ্ধ হয়েছে।
[সূরাঃ নিসা ৪/৪৮]
**এছাড়াও খ্রিষ্টানদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ্‌ হারাম করেছেন।**
মহান আল্লাহ্‌ আদেশ করেছেন-"হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ্ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।
[সুরা আল মাইদাঃ ৫১]

No comments:

Post a Comment

পবিত্র তারাবীর নামায ২০ রাকাত। বিরোধিতা করা কুফরীর অন্তর্ভুক্ত!!!

মুসলিম উম্মাহকে প্রথমেই খেয়াল রাখতে হবে বর্তমান তথাকথিত আহলে হাদীস মানে সে যুগের ‘খারেজী’ জামাআত। যারা সাহাবয়ে কেরাম এবং ইসলামের বিরুদ্ধে ...