মানুষের স্বভাব হচ্ছে যাকে সে যত সম্মান করে তাঁকে তত আদবের সাথে সম্বোধন করে; যে কারনে আমরা দেখি কোন সন্তান তার বাবা মাকে কখনো নাম ধরে ডাকে না। তাহলে মহান আল্লাহ্ পাক তিনি যাঁদের সম্মানিত করেছেন উনাদের পবিত্র নাম মুবারকসমূহ কেন তারা এমনভাবে উচ্চারণ করে যেন উনারা তাদের ইয়ার-বন্ধু? নাউযুবিল্লাহ!
‘সূরা নূর’-এর ৬৩ নম্বর আয়াত শরীফ-এ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে সম্বোধন করে থাক, সেভাবে মহান আল্লাহ পাক উনার রসূল, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন কোরো না।”
এ আয়াত শরীফ-এর দ্বারা মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, মানুষ যেন উনার হাবীব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সেভাবে না ডাকে; যেভাবে মানুষ একে অপরকে ডেকে থাকে। স্বয়ং মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমগ্র কুরআন শরীফের কোথাও উনার পবিত্র নাম মুবারক ধরে ডাকেননি, “হে হাবীব”, “হে রসূল” ইত্যাদি লক্বব মুবারক দ্বারা সম্বোধন করেছেন। এটা মূলত মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক-এর বহিঃপ্রকাশ। সুবহানআল্লাহ!
সুতরাং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন করা বা লিখার ক্ষেত্রে নাম মুবারক ব্যবহার না করে আল্লাহ পাক উনাকে যে সমস্ত লক্বব মুবারক হাদিয়া করেছেন সেগুলো ব্যবহার করতে হবে। এবং উভয় ক্ষেত্রেই দরুদ শরীফ সংযুক্ত করতে হবে।
দরুদ শরীফ অর্থাৎ , “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ” আরবীতে হোক, ফারসিতে হোক, উর্দুতে হোক, বাংলায় হোক, ইংরেজিতে হোক অথবা যেকোন ভাষায় হোকনা কেন পূর্ণভাবেই লিখতে হবে। কারন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার উপর দরূদ শরীফ লিখবে, অবশ্যই ঐ দরূদ শরীফ লিখায় সর্বদা আমার নাম মুবারক উনার সাথে দরূদ শরীফ পূর্ন ভাবে লিখবে।” (তাফসীরে রূহুল বয়ান ৭ম খন্ড ২২৮ পৃষ্ঠা)
উক্ত হাদীস উনার ব্যাখ্যায় সকল ফতোয়ার কিতাবে আম ভাবে দরূদ শরীফ সংক্ষেপে লিখা মাকরূহ তাহরীমী বলা হয়েছে এবং খাছ ভাবে কুফরী ফতোয়া দেয়া হয়েছে। ফতোয়ার বিখ্যাত কিতাব “তাতারখানিয়া”-তে এ ব্যাপারে আরো কঠিন ফয়সালা বর্ণিত রয়েছে এবং সংক্ষিপ্ত দরুদ শরীফ লিখাকে শানে নবুওয়াত উনাকে খাটো করার অন্তর্ভুক্ত বলা হয়েছে। “তাতারখানিয়াতে” উল্লেখ আছে, “যে ব্যক্তি হামযা এবং মীম দ্বারা দরুদ শরীফ লিখলো সে কুফরী করলো। কেননা এটা ইহানত বা অবজ্ঞা। আর নবী আলাইহিমুস সালাম উনাদের ইহানত বা অবজ্ঞা করা নিঃসন্দেহে কুফরী।”
হযরত জালালুদ্দীন রুমি রহমতুল্লাহি উনার মসনবী শরীফের শুরুতেই বলেছেন, আমি মহান আল্লাহ পাক উনার নিকট আদব রক্ষার জন্য তাওফীক চাচ্ছি। কেননা বেআদব মহান আল্লাহ পাক উনার রহমত থেকে বঞ্চিত।” মহান আল্লাহ পাক আমাদেরকেও উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে যথাযথ আদব বজায় রাখার তৌফিক দান করুন।আমীন।

No comments:
Post a Comment